গোপালগঞ্জে সব ধরনের সভা সমাবেশ বন্ধ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১৩

গোপালগঞ্জ প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোপালগঞ্জে সব ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার নির্দেশ দেওয়া হলো। এছাড়া জেলার সব কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য ঐ বিজ্ঞপ্তিতে আদেশ দেওয়া হয়।