পীরগাছায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১৫

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় শাহিনা বেগম (২৬) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের সাজু মিয়ার স্ত্রী। এলাকাবাসী ও পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে আবারও কলহ দেখা দেয়। পরে শুক্রবার সকালে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে শাহিনার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে শাহিনা বেগমের মরদেহ উদ্ধার করেছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।