আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজরে একটি টেক্সটাইল মিলের মেশিনের তারে পেঁচিয়ে রাসেল ইসলাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টায় উপজেলার গোপলদী পৌরসভার মোল্লার চর গ্রামের রিপন টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালট গ্রামের ইলিয়াছ শরিফের ছেলে।
জানা যায়,ঐ টেক্সটাইল মিলের প্লাস্টিকের দানা থেকে সুতা তৈরির স্টুটার মেশিনের সুতা ছিঁড়ে গেলে তা জোড়া লাগাতে গিয়ে মেশিনের তারে পেঁচিয়ে ছিটকে পড়ে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোপালদী তদন্তকেন্দ্রের এসআই নাসিরউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।
