আদমদীঘিতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১৫

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার শালগ্রাম থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে। জানা যায়, পরিবারের সদস্যরা সকালে তার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে  পাঠায়। ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে যে চিঠি লিখে গেছে সেটা উদ্ধার  করা হয়েছে।