পিএসএলের ১২৮ জনই করোনা নেগেটিভ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:২১

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধের দিন দেশের শতাধিক খেলোয়াড়, কোচিং স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিশিয়াল ও ক্লাব মালিকসহ ১২৮ জনের করোনা ভাইরাসের পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। এর মধ্যে পিএসএল ও পিসিবিও আছে। তাই সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিশিয়াল ও টুর্নামেন্টে শেষ পর্যন্ত যারা ছিল তাদের সবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ভালো খবর, ফলাফল নেগেটিভ এসেছে।’