সুরকার মোহাম্মদ হাশেম গুরুতর অসুস্থ

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৩১

 ‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক’সহ অজস্র জনপ্রিয় গানের গীতিকার সুরকার ও নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট, কিংবদন্তি শিল্পী অধ্যাপক মো. হাশেম গুরুতর অসুস্থ। তিনি ঢাকায় চিকিত্সাধীন আছেন। বুধবার রাতে তাকে কলাবাগানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সম্প্র্রতি তিনি স্ট্রোক করেছেন। ডাক্তার জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।