মুক্তিযোদ্ধা আহসান আলী
প্রবীণ রাজনীতিবিদ ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহসান আলী (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। শুক্রবার উপজেলার লাউয়াগ্রাম তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বাদ আছর তানতারা গণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাজা নামাজে অংশ নেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, বর্তমান ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন শামীমসহ সর্বস্তরের জনসাধারণ। জানাজা শেষে তাকে লাউয়াগ্রাম গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
