মুহম্মদ আনিসুল হক
২১ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৫ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগে সুফল পাবেন। অপরের প্রতি সদাচরণ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোটো ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা কোনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মন ভালো থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আনন্দ পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
