আফগানিস্তানে নতুন করে আক্রান্ত ২

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৪৭

সিনহুয়া

আফগানিস্তানে নতুন করে দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মেয়র গতকাল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশে নতুন করে আরো দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। সর্বশেষ আক্রান্ত দুই জনই ইরান থেকে এসেছে। আবার এই ২৬ জনের ১৫ জনই হেরাতের বাসিন্দা।’ করোনা ভাইরাসে আক্রান্ত ২৬ জনই বিদেশ থেকে আসা। মুখপাত্র জানান, করোনা সন্দেহে আফগানিস্তানের গবেষণাগারে মোট ৩৯০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।