ইতালিতে করোনায় ২৮ যাজকের মৃত্যু 

আপডেট : ২০ মার্চ ২০২০, ২২:৪২

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে অন্তত ২৮ জন যাজকের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় মোট  মৃতের সংখ্যা ৩৪ শ' ছাড়িয়েছে। আক্রান্ত ৪১ হাজার।  

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, করোনায় মারা যাওয়া যাজকদের তিন জন বাদে সবারই বয়স ৭০ বছরের বেশি। এদের অর্ধেকের বেশি জনের বয়স ৮০ বছরের বেশি ছিল। দেশটিতে করোনায় মারা যাওয়া সবচেয়ে কম বয়সী যাজকের বয়স ছিল ৫৪ বছর।  

খবরে বলা হয়েছে, মারা যাওয়া যাজকদের ১২ জনই বারগামো অঞ্চলের যেখানে অন্তত ১৫ জন যাজক হাসপাতালে ভর্তি ছিলেন। 

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। 

ইত্তেফাক/এসআর