সুনামগঞ্জে বিদেশফেরত ২২৮৮ জন, কোয়ারেন্টাইনে মাত্র ৯১

আপডেট : ২১ মার্চ ২০২০, ১৫:৪২

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে আরো ৪৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গত ছয়দিনে সুনামগঞ্জে ইতালি, স্পেন ও ওমান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৯১ জন প্রবাসীকে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। 

যদিও সুনামগঞ্জ জেলা প্রশাসন বলছে গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৮ জন বিদেশ থেকে এসেছে। কিন্তু গত ছয়দিনে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৯১ জন। 

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টানে রাখা হবে এবং যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। 

আরো পড়ুন : করোনার ভয়ে গোসল ছেড়েছেন গায়িকা

সিভিল সার্জন  ডা. মো. শামস উদ্দিন জানান, করোনা সংক্রান্ত সভায় একটি সিন্ধান্ত নেওয়া হয়েছে, যারা প্রবাসী তারা অনেকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ মানছেন না, এই কোয়ারেন্টাইন প্রাতষ্ঠানিক করা যায় কি না এই রকম একটি প্রস্তাবনা তৈরি করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব।

ইত্তেফাক/ইউবি