একদিন সম্রাট আকবরের মহার্ঘ একটি আংটি খোয়া গেল। বীরবল দরবারে এসে পৌঁছালে সম্রাট তাকে দুঃসংবাদটি জানালেন। বীরবল তাঁকে বললেন, আমার যে আংটিটা হারিয়ে গেছে, তার মূল্য অনেক। পিতা আমাকে সেটি উপহার দিয়েছিলেন। বীরবল, মেহেরবানি করে আংটিটা খুঁজে পাওয়ার ব্যাপারে সাহায্য করো।
বীরবল সম্রাটকে আশ্বস্ত করেন, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না জাঁহাপনা। আংটির হদিস আমি এখনই পেয়ে যাব।
সম্রাট কিছুটা বিস্মিত। বীরবল বলেন, আংটি এই দরবারেই আছে। কোনো একজন সভাসদের কাছে রয়েছে সেটি। যার কাছে আছে, তার দাড়ির মধ্যে একটা খড়ের টুকরা লেগে আছে।
এই কথায় ম্যাজিকের মতো কাজ হলো। আংটি যার কাছে ছিল, তিনি দ্রুত দাড়িতে হাত বুলালেন। বিষয়টা বীরবলের চোখকে ফাঁকি দিতে পারল না। সেই ঐ সভাসদকে চিহ্নিত করে বীরবল বললেন, এই ভদ্রলোকের দেহ তল্লাশি করার হুকুম দিন জাঁহাপনা। এনার কাছেই রয়েছে আপনার হারিয়ে যাওয়া আংটি।
সম্রাট আকবর ঠিক বুঝে উঠতে পারলেন না, বীরবল কোন কৌশলে কাজটা হাসিল করল।
বীরবল সম্রাটকে বললেন, যে অপরাধী, সে সব সময়ই ভীতসম্ভ্রস্ত থাকে।
হাসান হাফিজ
