আমিন রাজার দুই গানের ভিডিও

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৫২

 

এই প্রথমবার টি সিরিজ প্রকাশ করলো বাংলাদেশি কোনো শিল্পীর গানের ভিডিও। একটি নয়, দুটি গানের ভিডিও। শিল্পীর নাম আমিন রাজা। এরমধ্যে একটি গানবাংলা, আর অন্যটি হিন্দি। গান দুটি হলো ‘পেয়ার হোগায়া’ ও ‘মন শুধু মন’। এই দুটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দুটি গানের কথা ও সুর করেছেন আমিন রাজা। আর সংগীতায়োজন করেছেন বলিউডের জনপ্রিয় মিউজিসিয়ান রাজা কাশেফ। এরমধ্যে বাংলা গানের ভিডিওটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ও হিন্দি গানের ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। এই দুটি গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন আমিন রাজা, আর তার সঙ্গে রয়েছেন শাকিলা পারভিন ও লিয়ানা। এ প্রসঙ্গে আমিন রাজা বলেন, ‘আমার সত্যিই ভালো লাগছে সিরিজের মতো এত বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমার দুটি গানের ভিডিও প্রকাশ করেছে। একই মিউজিকের ওপর দুটি ভাষার এই গানটি সকলের ভালো লাগবে। গানের মিউজিক ভিডিও দুটি সাজানো হয়েছে সুন্দর দুটি গল্পে। আশা করছি গানের ভিডিও দুটি ভালো লাগবে।’