এত প্রতিকূলতার ভেতরেও বর্ষীয়ান অভিনেত্রী সারাহ বেগম কবরী উত্তরায় নতুন ছবির শুটিং করেছেন। গত মঙ্গল ও বুধবার নতুন ছবির শুটিং করেছেন। নায়ক ও তার পরিবারের অংশের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয় কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’র শুটিং। সরকারি অনুদানে নির্মাণ করা হচ্ছে ছবিটি। তবে ছবির নায়িকা সালওয়ার বলেন, ‘আমরা দুদিন শুটিং করেছি। প্রথমদিন থেকেই শুটিং ইউনিটে সবার মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। মনে হয়, চলতি মাসে আর শুটিং হবে না।’
তবে কী করোনা ভাইরাস আতঙ্কে শুটিং বন্ধ করা হয়েছে। এমন প্রশ্নের জবাবে সালওয়ার বলেন, ‘আমাদের টানা ৫ দিন শুট করার কথা ছিল। দুদিন শুট করার পর তৃতীয় দিন থেকে শুট বন্ধ রয়েছে। মনে হয় করোনা ভাইরাসের কারণেই শুট বন্ধ করা হয়েছে।’
