সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে তিনটি বিনোদন পার্ক ও একটি সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন শুক্রবার অভিযান চালিয়ে এসব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
সকাল থেকে সৈয়দপুরে প্রশাসনের পক্ষ থেকে করোনা সম্পর্কে সচেতনতা বার্তা প্রচার করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর, সেতুবন্ধনের সহযোগিতায় মাইকে ব্যাপক প্রচার ও প্রচারপত্র বিলি করা হয়। বিকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সৈয়দপুরে অবস্থিত বিনোদন পার্ক রংধনু, থিমপার্ক, পাতাকুঁড়ি পার্ক ও তামান্না সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
পরিমল কুমার সরকার জানান, এরই মধ্যে বিদেশফেরত ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।
