কোচিং সেন্টারে পড়ানোর দায়
মানিকগঞ্জ প্রতিনিধি
সিংগাইরে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর অভিযোগে এক শিক্ষক ও মক্তবে শিক্ষার্থী পড়ানোর দায়ে এক ইমাম ও মুয়াজ্জিনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কোচিংয়ে সন্তানদের পড়তে পাঠানোর দায়ে দুই অভিভাবকে জরিমানা করা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জামির্তা ইউনিয়নে অভিযান চালিয়ে এই রায় দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামির্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন মক্তবে পড়ানোর দায়ে মধুরচর জামে মসজিদের ইমাম মো. আশেক এলাহী ও মুয়াজ্জিন মো. আব্দুল লতিফকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে কোচিং সেন্টারে পাঠানোর দায়ে জামির্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নান্নু মিয়াকে ১০ হাজার টাকা ও একই অপরাধে একই এলাকার তোতা মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
