মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন পিতা

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩৭

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবী এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার পিতা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত নবীনকে (৩০) ছয় মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।

নবীনের পিতা সাজেদুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। মাদকের টাকা না পেলে বাবা-মাকে নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করত। পরে বাধ্য হয়ে শনিবার দুপুরে তাকে পুলিশে সোপর্দ করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, মাদকাসক্ত ঐ যুবককে ছয় মাসের জেল-জরিমানা করা হয়।