শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
শ্রীপুরের দোরাননগর থেকে শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে একটি সার্টার গান ও চার রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লিটন শেখ।
শ্রীপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াপদা-লাঙ্গল বাঁধ পাকা সড়কের দোরাননগর গ্রামের ফাঁকা মাঠের মধ্যে রাস্তায় তিনি এসআই আব্দুল হামিদ, এসআই জাহাঙ্গীর ও নাকোল ফাঁড়ির এসআই প্রসেনজিত্সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
