উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩৯

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সুন্নতে খতনা অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করাকে কেন্দ্র করে শুক্রবার রাতে জীবননগরের আন্দুলবাড়িয়া মীরপাড়ায় সংঘর্ষে মহিলাসহ চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মীরপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলেকে সুন্নতে খতনা দেওয়া হয়। আনন্দে রাত ১১টা পর্যন্ত বাড়িতে উচ্চশব্দে মাইকে গান বাজানো হচ্ছিল। মোফাজ্জেলের চাচাতো ভাই প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে আমির হোসেন উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।