আপনারা ভোট দিন আমরা উন্নয়ন দেব :চুমকি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:১২

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। আপনাদের মূল্যবান ভোটটি সব দলের লোকেরাই চাইতে পারে। যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে তাকেই ভোট দিন। যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে যারা মানুষের জন্য কাজ করেছে এবং করবে তাদেরই ভোট দিন। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা বিগত দিনের মত উন্নয়ন দেব। তিনি বুধবার সকালে গাজীপুর-৫ নির্বাচনী আসনের কালীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড চৌড়া এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, আ’লীগ নেতা এবিএম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আহমেদুল কবির, রফিকুল ইসলাম সিজু, মাইনুল ইসলাম প্রমুখ।

উঠান বৈঠক চলাকালে কালীগঞ্জ পৌর যুবদলের সভাপতি মো. আলী হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বুরুজ, অ্যাডভোকেট কাউছার সিকদার ও আব্দুর রশিদ মোক্তারের নেতৃত্বে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী প্রতিমন্ত্রী চুমকির হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এসময়ে প্রতিমন্ত্রী চুমকি বলেন, বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের পতাকাতলে এসেছে। তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই।