পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৫১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের যত্রতত্র খাবারের প্যাকেট, পলিথিন, উচ্ছিষ্ট ইত্যাদি ফেলার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে যেখানে সেখানে আবর্জনা ফেলে ক্যাম্পাসে পরিবেশদূষণ করছে বনভোজন করতে আসা মানুষেরা। ক্যাম্পাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন: জব্বারের মোড়, কামাল-রণজিত্ মার্কেট, নদের পাড়, প্ল­াটফর্ম ইত্যাদি স্থানের অবস্থা ভয়াবহ। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের সুন্দর সবুজ ক্যাম্পাস সৌন্দর্য হারিয়ে ফেলবে। পরিশেষে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বহিরাগতদের আগমন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাকিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ