তাকিয়া জাহান রনি (৪৪) নামে এক জন মানসিক প্রতিবন্ধী নারী গত ১৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে তার বাবা অবসরপ্রাপ্ত উপসচিব মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন গতকাল শনিবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মাহতাব উদ্দিন জানিয়েছেন, রনির গায়ের রং শ্যামলা, শরীরের গঠন হালকাপাতলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, তার সামনের দুই দাঁত ভাঙা। হারিয়ে যাওয়ার দিন তার পরনে ছিল সালোয়ার কামিজ। কেউ সন্ধান পেলে তার বাবার ০১৭৯৯৩৮২৭৮৯ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
