গত ১৩ মার্চ দৈনিক ইত্তেফাকে ‘বিশেষ সুবিধায় আনা সুতা খোলা বাজারে’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি। সমিতির পক্ষ থেকে বলা হয়, তাঁতী সমিতির শুল্কমুক্ত সুবিধায় সুতা আমদানির সুযোগ নেই এবং ভিসকস সুতা আমদানি, ৬ ডলার দরের সুতা ক্রয় করে ১ ডলার দেখানোর তথ্যও সঠিক নয়। প্রতিবাদপত্রে বলা হয়, তাঁতী সমিতির মাল তার নিজস্ব তাঁতে ব্যবহার করার শর্তে অনুমোদিত। উত্পাদনের স্বার্থে খোলা বাজার থেকেও তাঁতীরা মাল ক্রয় করে উত্পাদনে ব্যবহার করে থাকেন। সুতরাং প্রতিবেদনের বিষয়টি বিপরীতধর্মী। প্রতিবেদনটি বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল।
প্রতিবেদকের বক্তব্য :সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ, আমদানি সংক্রান্ত বেশ কিছু নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। এছাড়া ভিসকস সুতা কিংবা শুল্কমুক্ত সুবিধায় আনার বিষয়টি প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই।
