করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার মাগুরায় বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে জগদল ইউপির চেয়ারম্যান তাদের পরিবারের জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।
প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে মাগুরায় বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার মাগুরা সদর উপজেলার জগদল ইউপিতে ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে জনগণকে সতর্ক করতে। এছাড়া জগদল ইউপিতে বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পরিবারের জন্য জগদল ইউপির চেয়ারম্যান পুরস্কার ঘোষণা করেছেন। মাগুরায় বিদেশফেরত ১৪৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
মাগুরা সদর উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, জগদল ইউপিতে বিদেশ থেকে আসা বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে জনগণকে সতর্ক করতে। এছাড়া জগদল ইউপিতে বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পুরস্কার দেওয়া হবে।
