করোনা ভাইরাসের কারণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর তীরে অনাদিকাল থেকে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উত্সব লালবাগের বারুণী স্নান যাত্রা ও বারুণী মেলা এ বছর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লালবাগ আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক পুলকেশ দে জানান, এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা মেলায় আসেন। জেলাবাসী সারা বছরের গৃহস্থালি পণ্য সামগ্রী এ মেলা থেকে সংগ্রহ করে থাকেন। বড়লেখার ঐতিহাসিক উষ্ণ জলপ্রপাতে অবস্থিত মাধবকুণ্ডের মাধবেশ্বর মন্দিরে আজ রবিবার তিথিতে বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
