বিএসএমএমইউ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি বন্ধ

আপডেট : ২২ মার্চ ২০২০, ০০:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন সাধারণ রোগী ভর্তি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগ থেকে আসা জরুরি রোগীরা ভর্তি হতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা বর্তমান রোগীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হবে না। তবে জরুরি বিভাগ দিয়ে জরুরি রোগীরা ভর্তি হতে পারবে। সাধারণ রোগীদের ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এছাড়া সব বিভাগের জরুরি অপারেশন থিয়েটারগুলো (ওটি) চালু থাকলেও সাধারণ ওটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভিসি আরো জানান, ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জ্বর ও ঠান্ডা জনিত রোগ নিয়ে কেউ যদি হাসপাতালে আসেন, তাহলে বারডেমের পাশে বেতারের পুরাতন ভবনে একটি ওয়ার্ডে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হবে। তারপরে তাদের সঙ্গে কথা বলে এবং লক্ষণ দেখে যদি করোনা ভাইরাস মনে হয় তাহলে সেই রোগী সরকারের বরাদ্দকৃত হাসপাতালে পাঠানো হবে। সেখানকার চিকিত্সকদের আমরা পার্সোনাল প্রটেক্ট ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছি।