নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় ভারতজুড়ে চলছে জনতা কারফিউ’। রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কারফিউ।
ভারতীয় সংবাদমাধ্যন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনতা কারফিউর মধ্যে ভারতীয় নাগরিকদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । এদিকে জনতা কারফিউ নিয়ে একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আসুন আমরা সকলে এই কারফিউর অংশ হই। কোভিড-১৯ দানবের সঙ্গে লড়তে যা আমাদের দারুণ শক্তি যোগাবে। এখন আমরা যে পদক্ষেপগুলি করব তা আমাদের আগামী দিনে সাহায্য করবে।
ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন।
ইত্তেফাক/এআর
