‘পেশীশক্তি কালো টাকার মালিকদের ভোট দিলে ভোট পচে’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

বাম গণতান্ত্রিক জোট মনোনীত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির ‘কাস্তে’ মার্কার প্রার্থীরা গতকাল বুধবার ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালিয়েছেন। প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সিপিবির কেন্দ্রীয় নেতারা বলেছেন, সন্ত্রাসী, পেশীশক্তি ও কালো টাকার মালিকদের ভোট দিলে সেই ভোট পচে। জনগণ এবার ভোট পচাবে না, কাস্তে মার্কায় ভোট দিয়ে জনগণ নিজেদের বিজয় নিশ্চিত করবে। তারা বলেন, দুই জোটের নীতিহীন রাজনীতির বাইরে জনগণ বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হল বাম গণতান্ত্রিক জোট।

গতকাল ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে সিপিবির ‘কাস্তে’ মার্কার প্রার্থী আবিদ হোসেন মাইলেন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখেন সিপিবির ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি নেতা মোবারক হোসেন ঝন্টু, মুক্তিযোদ্ধা ফরহাদ উদ্দিন বাদশা, মোহাম্মাদ হান্নান মিয়া, হারুন আর রশিদ, ছাত্রনেতা লিমা রানী চৌধুরী প্রমুখ।

ঢাকা-১৪ আসনে ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন মিরপুর-১ ও ২ নম্বর পীরেরবাগ-পাইক পাড়া, কল্যাণপুর-টেকনিক্যাল, রূপনগর এলাকায় গণসংযোগ করেন। এসময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন- রিয়াজ উদ্দিন, প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, সিপিবি নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ।

ঢাকা-১৩ আসনে ‘কাস্তে’ মার্কার প্রার্থী খান আহসান হাবীব লাবলুর সমর্থনে শ্যামলী রিং রোড ও আদাবর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, জামাল হায়দার, মোশারফ হোসেন, মোতালেব হোসেন, আলমগীর কবীর, আহাম্মদ তালাত, ছাত্রনেতা জহর লাল রায়, ঋদ্ধ্য অনিন্দ্য।

ঢাকা-৬ আসনে বামজোট ও সিপিবির প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে কাপ্তানবাজার, যোগীনগর, ওয়ারী এলাকায় গণসংযোগ, পদযাত্রা, পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের, বিকাশ সাহা, সিপিবি ঢাকা কমিটির সদস্য রতন দাশ, মুসিকুল ইসলাম সিমুল, ত্রিদিব সাহা, সিপিবি নেতা অ্যাডভোকেট আবু তাহের, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা গোলাম রাব্বী, আনোয়ার হোসেন, ছাত্রনেতা প্রীতম ফকির প্রমুখ।

ঢাকা-১৫ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবির ‘কাস্তে’ মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল গতকাল মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে সেনপাড়া-কাজীপাড়া-ইব্রাহিমপুর-কচুক্ষেত এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এসব পথসভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা সুলতানা ফেরদৌসি পলি, সাবেক ছাত্রনেতা আলী কাউসার মামুন, সিপিবি নেতা প্রকৌশলী মানিক সরকার, যুব নেতা সাদিয়া আলম মুনমুন, সিপিবির মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন।

ঢাকা-২ আসনে ‘কাস্তে’ মার্কার বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী সুকান্ত শফী চৌধুরী সাভার কেরানীগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিপিবি নেতা মাহামুদুর রহমান বিরল, যুব নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা তাহসীন মল্লিক, সজল আহাম্মেদ।