করোনা আতঙ্কে রোগী কমেছে অর্ধেকের বেশি

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৭

সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স

সুজানগর (পাবনা) সংবাদদাতা

করোনার প্রভাব পড়েছে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে। দেশে করোনা ভাইরাস শনাক্তের খবর প্রকাশের পর থেকে কমে গেছে রোগী ভর্তি। যা কমে দাঁড়িয়েছে অর্ধেকেরও বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আগে প্রতিদিন দুর্ঘটনায় আহত, পেটের ব্যথা, ডায়রিয়া এবং বিষপানে অসুস্থসহ নানা রোগে আক্রান্ত কমপক্ষে ৫০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতো। বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫/২০ জনেরও কম রোগী ভর্তি হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোরশেদ বলেন, প্রতিটি মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। ফলে বড়ো ধরনের রোগব্যাধিতে আক্রান্ত না হলে কেউ হাসপাতালে ভর্তি হতে আসছেন না।