বদরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বিদ্যুত্কর্মীর মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৭

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরের বদরগঞ্জে ট্রান্সফরমার ওঠাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলি (১৮) নামে এক বিদ্যুত্ কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার কুতুবপুর ইউপির নাটারাম সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  নাটারাম সরদারপাড়া গ্রামে সেচকাজের জন্য বিদ্যুতের ট্রান্সফরমার তুলতে গেলে দুর্ঘটনাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে গোপালপুর ইউপির শ্যামপুর পুটিমারি গ্রামের ফয়জার রহমানের ছেলে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিদ্যুত্ কর্মীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রয়েছে।