কুষ্টিয়ায় বিদেশফেরতদের ১২২ বাড়িতে লাল পতাকা

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৩৮

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলোকে চিহ্নিতকরণের জন্য লাল পতাকা উত্তোলন করছে পুলিশ। গত দুই দিনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১২২টি বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নীরব ঘাতক করোনা ভাইরাস বিস্তার রোধে বিদেশফেরত বাড়িগুলোতে পতাকা টাঙানো হচ্ছে। যেন অন্যরা সতর্ক থাকতে পারে।