ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
উপজেলায় এ পর্যন্ত ৬৫ জন বিদেশ থেকে ফিরলেও পুলিশ হদিস পেয়েছে ২৭ জনের। বাকিগুলোকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম এ তথ্য জানায়। তিনি আরো জানান, তাদের ব্যাপকভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। যাদের পাওয়া গেছে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নূর নেয়াজ আহম্মেদ জানান, ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নিজ বাড়িতে থেকে চিকিত্সা নিতে বলা হয়েছে।
