বরিশালে মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি পরলোকে

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪২

বরিশাল অফিস

জাতীয় দৈনিক পত্রিকার বরিশালে কর্মরত ব্যুরো প্রধানদের সংগঠন এনডিবিএর সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির পিতা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বপতি চ্যাটার্জি (৭৫) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। শনিবার নগরীর সরকারি বরিশাল কলেজ সংলগ্ন মল্লিক রোডের নিজবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নগরীর আদী মহাশশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এছাড়াও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।