শোক সংবাদ

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪২

মমতাজ জলিল

ভাণ্ডারিয়া বাজারের সাবেক ওষুধ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা মরহুম আবদুল জলিলের স্ত্রী মমতাজ জলিল (৭৩) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার

ঢাকার রামপুরা মহানগর আবাসিক এলাকায় তার মেয়ে মিতু আক্তারের

বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার দুপুর ১২টায় মরহুমার বড়ো ছেলে ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর পরিচালক জিয়া হায়দার মিঠুর ঢাকার খিলগাঁও বাসভবন প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা, বাদ মাগরিব পিরোজপুরের ভাণ্ডারিয়া মাগদুম নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা নামাজ শেষে ভাণ্ডারিয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে তৃতীয় জানাজা নামাজ এবং বাদ এশা মরহুমার গ্রামের বাড়ি গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী আবদুল মজিদ ফাউন্ডেশনের সামনে চতুর্থ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন।

এছাড়াও শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, আতিকুল ইসলাম উজ্জল তালুকদার প্রমুখ।