প্রতিটি রেল স্টেশনে বিশুদ্ধ পানি চাই

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪৫

দেশের অধিকাংশ রেল স্টেশনে যাত্রীদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা নেই। এ কারণে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পানির জন্য এদিক ওদিক ছুটতে হয়। আগে অনেক স্টেশনে পানির ব্যবস্থা ছিল। বর্তমানে স্টেশনে পানি সংকট প্রকট হয়ে উঠেছে। কিছুদিন আগেও প্রতিটি স্টেশনে টিউবওয়েল বা ট্যাপকল চোখে পড়ত। ইদানীং অধিকাংশ স্টেশনে তা আর দেখা যায় না। এখন যাত্রীদের প্লাস্টিক বোতলজাত পানিই একমাত্র ভরসা। তাও এই বোতলজাত পানি কতটা নিরাপদ ও বিশুদ্ধ তা দেখার জন্য কেউ নেই। তাই প্রতিটি স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের সেবার লক্ষ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করা জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জাহাঙ্গীর আখন্দ

৪২/১-ক, সেগুনবাগিচা, ঢাকা