করোনা ভাইরাস: কসোভো ও রোমানিয়ায় প্রথম মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২০, ২১:৪২

করোনা ভাইরাসের মহামারিতে প্রতিনিয়ত জীবন যাচ্ছে শতশত মানুষের। আর করোনায় নির্মম মৃত্যুর মিছিলে দিনে দিনে যোগ হচ্ছে নতুন রাষ্ট্র। এবার কসোভো ও রোমানিয়ায় পৃথক দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আল জাজিরা। 

কসোভো স্বাস্থ্য ইন্সটিটিউটের বরাত দিয়ে বলা হয়, দেশটিতে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ওই ব্যক্তির বয়স হয়েছিল ৮২বছর। তবে করোনা ভাইরাস ছাড়াও নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে কসোভো স্বাস্থ্য ইন্সটিটিউটের বিবৃতিতে বলা হয়। প্রায় ২০ লক্ষ মানুষের দেশটিতে এখন পর্যন্ত ৩১ জন করানো আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। 

এদিকে, রোমানিয়ায় প্রথম ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। ওই ব্যক্তি আগে থেকে ক্যান্সার আক্রান্ত ছিল। গত ১৬ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। রোমানিয়ার জাতীয় তথ্য মতে দেশটিতে এ পর্যন্ত ৩৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১২৩ জন

প্রসঙ্গত, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীনের চেয়েও করোনায় মারা গেছে ইতালিতে।

ইত্তেফাক/আরআই