আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা ভাইরাস সম্পর্কে আমরা তো নয়ই, এমনকি চীনও আগে জানতো না। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের মানুষের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এখন দেশের মানুষ যাতে আক্রান্ত না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গতকাল রবিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাত্ শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি নিম্ন আদালতে লোক সমাগম অনেক হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার বলেছেন, লোকসমাগম থেকে দূরে থাকার জন্য। আদালত হয়তো বন্ধ করা হবে না। কিন্তু জরুরি বিষয় ছাড়া যাতে লোকসমাগম এড়ানো যায় সে ব্যবস্থা হবে।
