বরিশালের মুলাদীতে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় চরলক্ষ্মীপুর মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম ফাহিম হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মুলাদী থানার এসআই খলিলুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলক্ষ্মীপুর এলাকা থেকে ফাহিম হাওলাদারকে গ্রেফতার করে গতকাল সকালে জেলহাজতে প্রেরণ করে। ফাহিম হাওলাদার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামোটর পূর্বকান্দি গ্রামের খলিল হাওলাদারের পুত্র। সে মসজিদে ইমামতির পাশাপাশি চরলক্ষ্মীপুর ফাযিল মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর মাঝে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। শুক্রবার বিষয়টি জানাজানি হলে ফাহিম ঐ ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গাঢাকা দিলে ছাত্রীর বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন।
