ভারত থেকে আসা শিশুসহ ৪ রোহিঙ্গা হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:২৫

কক্সবাজারের টেকনাফে ভারত থেকে ফিরে এসে লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া ৪ জনের রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে আইওএম। সোমবার (২৩মার্চ) বিকাল ৩ টার দিকে টেকনাফের লেদা এলএমএস ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ওই বাসিন্দাকে হোম কোয়ারেটাইনে নেওয়া হয়। ওই ব্যক্তির স্ত্রী ও শিশুপুত্রসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, গত ২২ মার্চ (রবিবার) রাত ৮টারদিকে ভারত থেকে পালিয়ে এসে লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। সকালে বিষয়টি রোহিঙ্গা নেতৃবৃন্দের কানে এলে ক্যাম্প প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও আইওএম কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তারা যৌথভাবে ভারত ফেরত এই রোহিঙ্গা পরিবারকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করেন। 

আরো পড়ুন: ঈশ্বরদীতে বিদেশি নাগরিকসহ ২৭৭ জনের আগমন, নেই হোম কোয়ারেন্টাইনে

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সাইফ জানান, রোহিঙ্গা পরিবারের এই চার সদস্য আইএমও হাসপাতালের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। 

এদিকে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের বাহিরে গমন আবার ফিরে আসা। সীমান্ত অতিক্রম করে এখনো লোকজন যাতায়াত এবং সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা নিয়ন্ত্রণের বিষয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

ইত্তেফাক/এএএম