শিশুর জন্য কে ক্র্যাফ্ট’র বৈশাখী আয়োজন

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০০

পহেলা বৈশাখের আনন্দ উত্সবে শিশুদের নতুন পোশাকে সাজাতে কে ক্র্যাফেটর রয়েছে নানা আয়োজন। সময়, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে শিশুদের জন্য উপযোগী নানা পোশাক থাকছে এ আনন্দ উত্সবে। শিশুর জন্য আরামদায়ক, দৃষ্টিনন্দন ও উত্সবমুখী পোশাকগুলো যৌক্তিক মূল্যসীমার মধ্যেও পাওয়া যাবে। মেয়েদের পোশাক সারিতে রয়েছে:সালোয়ার-কামিজ, কুচি শাড়ি, স্কার্ট-টপস, টপস, ফ্রক এবং ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। মা-মেয়ে, বাবা-ছেলেদের জন্য ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। শিশুদের পোশাকে বৈশাখী আমেজে নানা উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। লাল, অফ হোয়াইট, ম্যাজেনটা, বিসকিট, ফিরোজা, অলিভ, নীলের নানা শেড এবং বেগুনি সহ নানা রংয়ের পোশাকে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাই-ডাইয়ের মাধ্যমে অলঙ্করণ করা হয়েছে।