পরিবেশ সচেতনতায় গাজী মুনছুর আজিজের প্রচারাভিযান

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০০

 ‘পরিবেশ সুরক্ষায় চাই ব্যক্তি সচেতনতা’— এ বক্তব্যকে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিতে কক্সবাজারে প্রচারাভিযান চালিয়েছেন লেখক-সাংবাদিক, সাইক্লিস্ট ও পরিবেশকর্মী গাজী মুনছুর আজিজ। ৮ থেকে ১০ মার্চ এ প্রচারাভিযান চালান কক্সবাজারের লাবনী, সুগন্ধা, কলাতলী, হিমছড়ি ও ইনানি সৈকত এবং মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থানে। এটি তার চতুর্থ প্রচারাভিযান।