নারী দিবসকে উপলক্ষ করে দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড মিথ নিয়ে এসেছে মায়েদের জন্য বিশেষ ধরনের পোশাক ম্যাটারনিটি ওয়ার। মিথের ব্র্যান্ড ম্যানেজার আলী নেওয়াজ জানান, মাতৃত্ব নারী জীবনের এক অনন্য সময়। আর তা উদযাপন করতেই মিথের এই আয়োজন। এ ধরনের পোশাক হবু মায়েদের জন্য বেশ কার্যকর হবে বলে তিনি মনে করেন। এটি আরামদায়ক ও রুচিশীল। নতুন এই ম্যাটারনিটি ওয়ার লঞ্চিং উপলক্ষে মিথ একটি নতুন অডিও ভিজুয়াল কন্টেট নির্মাণ করেছে। এটি নির্মাণ করেছে ব্যাক বোর্ড। এতে কাজ করেছেন মডেল তারিন রহমান ও শাওন এস এফ।
