ধানমন্ডিতে সেইলরের ২য় আউটলেট

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:০১

লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুনভাবে পাল তুলল রাজধানীর ধানমন্ডিতে। সম্প্রতি ক্রেতাদের জন্যে আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে ধানমন্ডির ৯/এ-তে অবস্থিত গাউসিয়া টুইন পিক বাণিজ্যিক ভবনে যাত্রা শুরু করেছে সেইলর। নতুন এই আউটলেটে থাকছে সেইলরের সব পণ্য। আউটলেটের উদ্বোধন করেন এপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সেইলরের সিইও রেজাউল কবির সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ফ্যাশন সাংবাদিক সহ ফ্যাশন ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে সেই আয়োজন।