বালাগঞ্জ-ওসমানীনগরে সন্ধ্যার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৮

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাবারে দোকান ও ওষুধের দোকান ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ রাখার আদেশ প্রদান করেছেন ওসমানীনগর  ও বালাগঞ্জ উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপরোক্ত ব্যবসাপ্রতিষ্ঠান ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।