জগন্নাথপুরে দোকানপাট বন্ধের নির্দেশ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:২৮

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সোমবার সন্ধ্যা ৭টা থেকে জগন্নাথপুরের সব হাটবাজারের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। সোমবার সকালে জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সরকারি এই নির্দেশনা মেনে চলার জন্য জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।