সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার খবর পেয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঐ গ্রামের হক মিয়ার মেয়ে সীমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের ইজারকান্দি গ্রামের মকবুলের ছেলে ফারুকের বিয়ের কথা ছিল। এই উপলক্ষ্যে কনের বাড়িতে প্রায় ৫০০/৬০০ লোকের সমাগমে বিয়ের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের এএসআই আমিনুল জানান, জনসমাগম ঘটিয়ে বিয়ে করায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
