জলঢাকায় আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:৩১

করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত উপজেলার সব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম আযম এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক প্রমুখ।