ঈশ্বরদীতে সব চায়ের দোকান বন্ধ

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:৩১

জনসমাগম কমাতে ঈশ্বরদী উপজেলার সকল চায়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঈশ্বরদী পুলিশ বিভাগ। রবিবার রাতে উপজেলার সকল চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে কোথায়ও কোনো চায়ের দোকান খোলা পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, উপজেলার সব চায়ের দোকান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বলেন, ঈশ্বরদী শহর ছাড়াও গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলো সবসময় জনসমাগমে জমজমাট থাকে। চায়ের দোকানে টিভি চালিয়ে অনেক রাত অবধি সিনেমা প্রদর্শনের সঙ্গে সঙ্গে আড্ডা চলে।