সৈয়দপুরে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করছে শিক্ষার্থীরা

আপডেট : ২৩ মার্চ ২০২০, ২১:৩২

করোনা ভাইরাস ঠেকাতে ও মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে নীলফামারীর সৈয়দপুরের শিক্ষার্থীরা। সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থীরা এবার নিজেরা তৈরি করল হ্যান্ড স্যানিটাইজার এবং তা বিনামূল্যে বিতরণ করে সর্বস্তরের মানুষের মাঝে। রবিবার এসব স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক। অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক জানান, আমরা নিজ জায়গা থেকে সচেতন থাকি এবং অপরকে সচেতন করলে এ ভাইরাস ছড়াবে না। হ্যান্ড স্যানিটাইজার তৈরি অব্যাহত থাকবে ।