মরিচ খেতে পানি দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিমুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল খালেক সিকদার (৬৯) এবং তার ছেলে গনি সিকদার (৪৭)।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক মর্টার দিয়ে পানি দেওয়ার সময় তারে জড়িয়ে পড়েন আব্দুল খালেক সিকদার। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে গনি সিকদারও বিদ্যুত্স্পৃষ্ট হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার ওসি মো. শামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
